Ridge Bangla

আজ আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০, অধিনায়ক হিসেবে লিটনের নতুন যাত্রা

আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন লিটন কুমার দাস।

লিটনের অধিনায়কত্বে নতুন এক যুগে পা রাখছে টাইগাররা। তার ডেপুটি হিসেবে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজের আগে এই আমিরাত সিরিজটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য উদ্বোধনী জুটি হতে পারে তানজিদ হাসান ও সৌম্য সরকার। এরপর ব্যাটিংয়ে নামতে পারেন অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে পাঁচ ব্যাটার থাকায় প্রথম চার পজিশনে কাকে খেলানো হবে, তা নিয়ে দলগঠনে কৌশলগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অধিনায়ক লিটন দাস বলেন, “প্রথম লক্ষ্য থাকবে দুই ম্যাচেই জয়ী হওয়া। সেই সঙ্গে যেসব জায়গায় আমরা কাজ করেছি, সেগুলো মাঠে প্রয়োগ করাও জরুরি।” তিনি আরও বলেন, “আমিরাতের কন্ডিশনে তারা অভ্যস্ত। আমাদের দলও ভালো অবস্থায় আছে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চেষ্টা করব।”

This post was viewed: 36

আরো পড়ুন