Ridge Bangla

প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর ফাস্টলুক ও পোস্টার

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন শুরু হতে যাচ্ছে শিগগিরই। এরই মধ্যে ধারাবাহিকটির নতুন সিজনের শুটিং শুরু হয়েছে এবং ১৪ মে প্রকাশ পেয়েছে সিজন-৫-এর ফাস্টলুক ও অফিসিয়াল পোস্টার।

নতুন সিজনেও দর্শকরা দেখতে পাবেন পরিচিত মুখ—শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল এবং চাষী আলমকে। তবে চমক হিসেবে এবার যুক্ত হয়েছে একটি ভূতের চরিত্র! এই নতুন ভূতের পরিচয় নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল থাকলেও নির্মাতা কাজল আরেফিন অমি এখনই কিছু জানাতে নারাজ।

নির্মাতা বলেন, “আমি একটা সিজন শেষ করার পর সঙ্গে সঙ্গে চাইলেই নতুন সিজন শুরু করতে পারি; কিন্তু তাতে কোনো বৈচিত্র্য থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এজন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। সিজন-৫ করার জন্য আমার এ সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।”

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। একঝাঁক ব্যাচেলর তরুণের গল্পকে ঘিরে নির্মিত এ সিরিজটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং দেশের অন্যতম আলোচিত ধারাবাহিক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

This post was viewed: 63

আরো পড়ুন