Skip to main content

Ridge Bangla

ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতেন তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা মডেলিংয়ের মাধ্যমে ২০১৩ সালে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘লাল খাম বনাম নীল খাম’-এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। কেবল অভিনয় নয়, সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে তিনি নিজেকে একজন ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছেন।

শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ছিল তিশার গভীর ভালোবাসা। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিশা বলেন, “আমি ছোটবেলায় খুব খেলতে চাইতাম। পাড়ার ছেলেরা যখন ক্রিকেট খেলতো, আমি গিয়ে বলতাম আমাকে খেলায় নাও। কিন্তু তারা খেলাতো না, কারণ আমার ব্যাট ছিল না।”

তিনি আরও বলেন, “আমি কখনো ক্রিকেট খেলা শিখিনি, এখন শিখছি। ব্যাটিং করতে খুব ভালো লাগে।”

তাসনুভা তিশা শুধু অভিনয় নয়, তার পরিশ্রম ও প্রতিভার মাধ্যমেও দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বিভিন্ন নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি, যেখানে তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনুভা তিশা। সামনে রয়েছে আরও কিছু নতুন কাজ। অভিনয়, ক্রিকেট কিংবা সোশ্যাল মিডিয়া—প্রতিটি ক্ষেত্রেই নিজস্ব ছাপ রেখে চলেছেন তিনি।

This post was viewed: 64

আরো পড়ুন