ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে টিআরটি গ্লোবাল জানায়, ভ্যান্স মন্তব্য করেছেন যে ভারত-পাকিস্তান সংঘাত মূলত যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, “ওয়াশিংটন অবশ্যই চেয়েছে এই উত্তেজনা প্রশমিত করতে, কিন্তু এটি আমাদের প্রত্যক্ষ স্বার্থের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় নয়। আমাদের এখানে নিয়ন্ত্রণও নেই। তাই আমরা এমন কোনো যুদ্ধে জড়াতে চাই না, যা আমাদের সরাসরি প্রভাবিত করে না।”
তিনি আরও জানান, “এই ইস্যুতে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এর আগে, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক এবং এই সংঘাত বন্ধ করুক।”
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায়। এর জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এবং ৭ মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে হতাহতের ঘটনা ঘটে।
পালটা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করে, তারা ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল, যা প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।
এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসব দাবি প্রত্যাখ্যান করা হয়। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানান, ভারতের গণমাধ্যমে “গুজবের বন্যা” বইছে এবং পাকিস্তানে ভারতীয় হামলার খবর সত্য নয়।
পাক-ভারত সংঘাত আমাদের বিষয় নয়: জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক

আরো পড়ুন
মতিঝিলের আইইডি উদ্ধারের ১ সপ্তাহ পরও অধরা জড়িতরা, তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার
সাশ্রয়ী ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনায় সরকারের অঙ্গীকার, কমিশন বাড়ানোর আশ্বাস
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
তরুণরা ঐক্যবদ্ধ হলে বড় পরিবর্তন সম্ভব, ‘তেলাপোকা’ মন্তব্যে সতর্কবার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ
কারাগারের চাপ কমাতে ইতালির নতুন আইন, প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি বাড়িতে থেকে ভোগ করবেন সাজা
যন্তর মন্তরের স্লোগান বিতর্কে সংযমের বার্তা, অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমার কথা বললেন মোদি
এম্বোলোর লাল কার্ড ছিল ভুল সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে স্বীকার করল আইএফএবি
বিশ্বকাপে ফেরার মিশনে পুরোনো ভরসা, দ্বিতীয় দফায় ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি
দীর্ঘ অপেক্ষার অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান
টানা ৫ উইকেট মেডেন ওভারে ইতিহাস, বিশ্বরেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস