Skip to main content

Ridge Bangla

পদ্মা নদীতে ধরা ২৪ কেজির কাতল মাছ ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি

মানিকগঞ্জের শিবালয়ের আন্দারমানিক এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকারের কাতল মাছ, যার ওজন ২৪ কেজি। স্থানীয় জেলে রফিক হায়দারের জালে বুধবার সন্ধ্যায় মাছটি ওঠে।

পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪০০ টাকায় কিনে নেন। বৃহস্পতিবার সকালে মাছটি নিজস্ব মৎস্য আড়তে নিয়ে এলে সেটি দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।

শাহজাহান শেখ বলেন, “এত বড় কাতল মাছ পদ্মায় সচরাচর ধরা পড়ে না। মাছটি একেবারে টাটকা ছিল, তাই ভালো দাম দিয়ে কিনেছি।”

তিনি আরও জানান, পরে মাছটি অনলাইনের মাধ্যমে কুষ্টিয়া-মেহেরপুর অঞ্চলের এক প্রবাসীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। এতে তার ২ হাজার ৪০০ টাকার লাভ হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন