Skip to main content

Ridge Bangla

মাগরিবের নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে গতকাল বঙ্গভবনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইফতারির পাশাপাশি সেখানে একটি সংবর্ধনা আয়োজন করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও ছিলেন আমন্ত্রিত অতিথিদের মাঝে। ইফতারি শেষে অস্থায়ী শেডে সবাই মাগরিবের নামাজ আদায় করেন। সেসময় নামাজের ইমামতি করেন সেনাপ্রধান স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যায়- প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। সেনাপ্রধানের ইমামতির খবর প্রকাশিত হওয়ার পর দেশবাসীর মাঝে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন