Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য যেসব নির্দেশনা দিলো কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস চলাকালীন সময় শৃঙ্খলা বজায় রাখতে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষর করেন।

নির্দেশনায় বলা হয়, অফিস চলাকালে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বিনা কারণে নিজ নিজ দফতরের বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না। একইসঙ্গে যাদের ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের জন্য তা পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নির্দেশনাগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় প্রধান, দফতর প্রধান ও আঞ্চলিক কেন্দ্রসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন