Skip to main content

Ridge Bangla

তারকাদের নিয়ে জমকালোভাবে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ–২০২৫

দেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ শুরু হয়েছে সোমবার (৫ মে) বিকেল ৪টায়। জমকালো উদ্বোধনী আয়োজনে শুরু হওয়া এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।

প্রতিদিনের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায় এবং দর্শকরা ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৮ ও ১০ মে, আর চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মে। মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার দলের মেন্টর এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী। তারা নিজ নিজ দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া এবং আলিশা।

আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বিনোদন জগতের তারকাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 98

আরো পড়ুন