Ridge Bangla

রাজধানীর তিন থানায় পুলিশের অভিযান: ছিনতাইকারীসহ ৩৭ জন গ্রেপ্তার

রাজধানীর কোতোয়ালি, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকারীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২ মে) দিনভর তিন থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: মো. অপু (২৮), মো. আরিফ হোসেন (২০), মো. মাইন উদ্দিন (১৯), মো. শামীম (১৯), সাকিব শেখ (২১), সিফাত হাওলাদার (১৯), ইসমাইল (১৮), মো. রাজিব দেওয়ান (২২), মো. পারভেজ (১৯), মো. বাবলু (১৯), মো. রবেল (২০), ইব্রাহিম (২০), মো. রব্বি (২২), সাব্বির হাওলাদার (১৯), সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মো. মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১), খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০), সানি (২৬), শুভ হাওলাদার, শাহজাহান, তানভির এবং ১৬ বছর বয়সী একজন কিশোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকে নিয়মিতভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন