Skip to main content

Ridge Bangla

শাহজালাল ইসলামী ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত প্রতি শেয়ার আয় (EPS) হয়েছে ১ টাকা ৫২ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ২২ পয়সা।

প্রতি শেয়ার ক্যাশ ফ্লো (OCFPS) হয়েছে ৮ টাকা ৩ পয়সা, যা আগের বছর ছিল ১০ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকের প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

This post was viewed: 68

আরো পড়ুন