Skip to main content

Ridge Bangla

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় খেলতে গিয়ে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা ওই গ্রামের ইজিবাইকচালক মিরাজ হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলছিল তানহা। এ সময় অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবি ঘুরিয়ে দিলে ইজিবাইকটি পেছনের দিকে চলতে শুরু করে। পরে গাড়ি থেকে নেমে দৌড় দেওয়ার সময় ইজিবাইকের চাকায় পিষ্ট হয় সে।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তানহাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা জানান, শিশু তানহাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন