Skip to main content

Ridge Bangla

তিনশো ফিটে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিনশো ফিট এলাকায় যাত্রী অপহরণ করে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার সকালে খিলক্ষেত থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ।

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ব্যবস্থাপককে ভাড়া করা একটি ব্যক্তিগত গাড়িতে তুলে হাত-পা বেঁধে তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করে চক্রটি। পরে ভুক্তভোগীকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার তদন্তে অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রটির সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে তুলে অপহরণ করে অর্থ আদায় করত। প্রায় এক মাসের অভিযানের পর তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তের অংশ হিসেবে তাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 6

আরো পড়ুন