Skip to main content

Ridge Bangla

জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনে গেজেট প্রকাশ

জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে “জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর” গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট সোমবার (২৮ এপ্রিল) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গেজেটে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়, যা পরে উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়।

এছাড়া অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি।

This post was viewed: 61

আরো পড়ুন