Ridge Bangla

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আস্তানা নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে আইনের শাসন সুদৃঢ় করা এবং জন-প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, সলিমপুর, আলীনগরসহ আশপাশের পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের সন্ত্রাসী আস্তানা সম্পূর্ণরূপে নির্মূল করা হবে।

রোববার (৩১ মে) জঙ্গল সলিমপুর পরিদর্শনের পর নগরের সার্কিট হাউজে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে যথাযথভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, পুরো এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সরকারি স্থাপনা ও বিভিন্ন একাডেমি নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে এলাকার মানচিত্র পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডসংলগ্ন জঙ্গল সলিমপুর এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 11

আরো পড়ুন