Ridge Bangla

নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে পাকিস্তানকে দায়ী করলেন নেতানিয়াহু

নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে পাকিস্তানের অপপ্রচারকে দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে পাকিস্তান ‘বট ফার্ম’ ব্যবহার করে অনলাইনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৮ মে) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে দুর্বল করতে চায়, তারা সামাজিক মাধ্যমে বট বাহিনী ব্যবহার করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমার পেছনেও পাকিস্তানের অনলাইন কার্যক্রম ভূমিকা রাখছে।

তবে ভারতের প্রসঙ্গে ভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত এখনো ইসরায়েলকে সম্মান করে। সেখানে ইসরায়েলের প্রতি ভারতীয়দের সমর্থন অবিশ্বাস্য।

তার মতে, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

This post was viewed: 7

আরো পড়ুন