টাঙ্গাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবদল নেতা ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ মঙ্গলবার (২৬ মে) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। কারাগারে পাঠানো প্রধান অভিযুক্ত মান্না সিকদার চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার পিতা বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের জাহাঙ্গীর সিকদার।
একই সাথে ধর্ষণের কাজে সহযোগিতা করার অপরাধে তার ছোট ভাই শান্তকেও গ্রেপ্তার করা হয়েছে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
This post was viewed: 8