Ridge Bangla

ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে উভয় দিক থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে এবং হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা বাধা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, প্রণালিতে যদি কোনো নৌমাইন থেকে থাকে, তবে তা দ্রুত অপসারণ করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনী ইতোমধ্যে বেশ কিছু মাইন ধ্বংস করেছে।

এ ছাড়া ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ শিগগিরই প্রত্যাহার করা হবে, ফলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, অতীতে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ধ্বংস করা হবে।

This post was viewed: 6

আরো পড়ুন