Ridge Bangla

পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ২০ জন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের ক্রসিং এলাকায় একটি মিনি ঈগল বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মো. ইউসুফ (৫৩), আশিয়া ইউনিয়নের এমদাদুল ইসলাম রুবেল (২৭), পটিয়া পৌরসভার হারুনুর রশিদ (৫১) এবং কর্ণফুলী উপজেলার সজিব হোসেন (২৬)। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

This post was viewed: 5

আরো পড়ুন