Ridge Bangla

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: ঢাকার দুই সিটি করপোরেশনে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বল চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা দেখতে পেয়ে তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মীর শাহে আলম জানান, উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 4

আরো পড়ুন