Ridge Bangla

পদ্মা সেতু ও তিস্তা মহাপরিকল্পনার কাজ একযোগে শুরু হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পদ্মা সেতু ও তিস্তা মহাপরিকল্পনার কাজ একযোগে শুরু হবে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

শুক্রবার (২৯ মে) লালমনিরহাট সদরের বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। একই ধারাবাহিকতায় তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মোবাইল ফোনের সঠিক ব্যবহার জরুরি হলেও অনেক শিক্ষার্থী গেমস, অনলাইন বিনোদন ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।

This post was viewed: 5

আরো পড়ুন