Ridge Bangla

ইরান যুদ্ধে মার্কিন ব্যয় ছাড়িয়েছে ৯৫ বিলিয়ন ডলার

ইরানে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ৯৫ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামের একটি রিয়েল-টাইম কাউন্টারের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেওয়া ব্রিফিংয়ের তথ্য অনুসারে এই কাউন্টার তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর প্রথম ছয় দিনেই ওয়াশিংটনের ব্যয় দাঁড়ায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। পাশাপাশি অভিযানের প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনার কথা বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক হামলা চালানো হয়।

অন্যদিকে, হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালায়।

This post was viewed: 9

আরো পড়ুন