Skip to main content

Ridge Bangla

পেছালো আলিয়া-রণবীরের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির তারিখ

বলিউডের প্রভাবশালী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির তারিখ পিছিয়ে গেছে। সম্প্রতি এই খবর সামনে এসেছে।

সূত্র জানাচ্ছে, নতুন পরিকল্পনা অনুযায়ী ছবিটি ২০২৬ সালের আগস্ট মাসে, ভারতের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে। প্রথমে ছবিটি ২০২৫ সালের মার্চ মাসে, ঈদের সময় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের সময়সূচি তিন মাস পিছিয়ে যাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। এখন বানসালির টিম ছবিটি স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য ভূমিকায় থাকছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। এর আগে আলিয়া এবং রণবীর একসঙ্গে কাজ করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়, যার শুটিংয়ের সময়ই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখযোগ্যভাবে, ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক ছিলেন রণবীর। যদিও বর্তমানে ক্যাটরিনার সঙ্গে রণবীরের যোগাযোগ নেই, তবে ভিকির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সিনেমা সংশ্লিষ্টদের আশা, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া, রণবীর এবং ভিকির এই ত্রয়ী বড় পর্দায় দুর্দান্ত ঝড় তুলবেন।

This post was viewed: 71

আরো পড়ুন