Ridge Bangla

জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আলোচনার সুযোগ সীমিত করা হলে ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন রূপ নিতে পারে।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে “সংস্কারের অচলাবস্থা ও করণীয়” শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এনসিপির উদ্যোগে আয়োজিত এ সংলাপে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো পুরোপুরি সংস্কার প্রক্রিয়াকে অস্বীকার না করলেও বিভিন্ন কৌশল ও ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে, যা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি অভিযোগ করেন, সংস্কার না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল রয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “চলমান আন্দোলনের মাত্রা কতটা হবে, তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার ওপর। আলোচনার পরিবেশ না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

সংলাপে অংশ নেওয়া কূটনীতিক ও অতিথিরা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সংস্কার অপরিহার্য। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় দেওয়া উচিত বলেও মত দেন তাঁরা।

This post was viewed: 6

আরো পড়ুন