Ridge Bangla

পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি মনে করেন, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ বাহিনী অপরিহার্য।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ এখন ভয়-ভীতি, গুম ও অপহরণমুক্ত একটি সমাজ প্রত্যাশা করছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে দায়িত্ব পালন আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে। তবে নিরাপদ সামাজিক পরিবেশ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

This post was viewed: 12

আরো পড়ুন