Ridge Bangla

মানসম্মত শিক্ষা দিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্বীকার করেছেন, দেশে এখনো শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আজ শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন করপোরেশন ফোরাম-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশে স্কুল-কলেজ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি রয়েছে। এ কারণে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আধুনিক ও গুণগত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক ও ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকলেও প্রত্যাশিত মানের শিক্ষা নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি।

“পরিবর্তনের এ দায়িত্ব তোমাদের নয়” উল্লেখ করে তিনি বলেন, “এই দায়িত্ব আমাদের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করব। আমরা চাই, তোমরা ভালোভাবে লেখাপড়া করে ভবিষ্যৎ প্রজন্মে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”

This post was viewed: 7

আরো পড়ুন