ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে তিন সেনাসদস্য ও এক সাধারণ নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশের দাবি, তারা বিভিন্ন সংবেদনশীল স্থানের গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করে সরবরাহ করেছেন।
শুক্রবার (৮ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কয়েকজন ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যয়নরত ছিলেন এবং সেখানকার তথ্যও সংগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের কেউ কেউ স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত মার্চে তাদের গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
This post was viewed: 17