Ridge Bangla

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সম্মেলনে জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা দেশের গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী কাঠামো। এই কাঠামো শক্তিশালী হলে গণতন্ত্র আরও সুসংহত হবে।

তিনি আরও বলেন, জনগণকে সম্পৃক্ত করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং জেলা প্রশাসকদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অতীতের অনিয়ম ও দুর্নীতি দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

This post was viewed: 13

আরো পড়ুন