নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম (৩৪) নামে এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর আদেশক্রমে সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নি.) মাছুম লাভলু ও এএসআই (নি.) আহাদ মিয়া এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানের সময় গ্রেপ্তার শফিকুলের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
This post was viewed: 19