Ridge Bangla

হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ

হবিগঞ্জে পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) এবং দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. আশরাফুল (২০)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার একটি টহলদল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি জব্দ করা হয়।

একই দিন তেলিয়াপাড়া বিওপির আরেকটি অভিযানে একটি মাইক্রোবাস থেকে ভারতীয় জিরা ও ৭৬৮ ক্যান জ্বালানি পানীয় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দুইজনকে আটক করা হয়।

এ ছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির পৃথক অভিযানে খাসপাড়া এলাকা থেকে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত সব পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা।

This post was viewed: 14

আরো পড়ুন