Skip to main content

Ridge Bangla

মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে

চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

রোববার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি জানায়, মে মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও কিছু এলাকায় তা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্বাভাস প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি বিশ্ব আবহাওয়া সংস্থার বিভিন্ন মডেল, উপাত্ত, ঊর্ধ্বাকাশের অবস্থা এবং এল-নিনো ও লা-নিনার প্রভাব বিশ্লেষণ করেছে। এর ভিত্তিতে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে পাঁচ থেকে আট দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যার মধ্যে দুই-তিন দিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

This post was viewed: 37

আরো পড়ুন