Ridge Bangla

কার্যক্রম বন্ধ করছে স্পিরিট এয়ারলাইনস

দীর্ঘদিনের আর্থিক সংকট এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উত্তপ্ত প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সামলাতে না পেরে যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইনস ‘স্পিরিট’ তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

শনিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিক লোকসান ও বাড়তে থাকা ঋণের কারণে ব্যবসা চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। এরই মধ্যে সংস্থাটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের অন্য এয়ারলাইনসে ভ্রমণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে প্রতিষ্ঠানটি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পুনর্গঠনের উদ্যোগ নেয়। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়, যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে গড়িয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন