গত কয়েকদিনে দেশে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এক গুঞ্জন, যেখানে বলা হয় নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি।
তবে গুজবের এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন অপি নিজেই। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি নাকোচ করে গত শনিবার (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হই নাই এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছি না।’
৪৭ বছর বয়সী সাবেক এই ওপেনার তার পোস্টে মানুষকে এই ধরনের গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান।
উল্লেখ্য, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান অপি খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও ক্রিকেটের সঙ্গেই যুক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।