Skip to main content

Ridge Bangla

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল আমদানি

দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল আমদানি করেছে সরকার। আমদানিকৃত জ্বালানি নিয়ে দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন। তাদের তথ্যমতে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ চীন থেকে ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে বন্দরে পৌঁছায়। অন্যদিকে শনিবার ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া অ্যাংকরেজে নোঙর করে।

শিপিং এজেন্ট জানায়, বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী মোট সাতটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি জাহাজ ডলফিন জেটিতে এবং চারটি বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে। একটি জাহাজ থেকে ইতোমধ্যে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গড়ে প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা রয়েছে। নতুন এই চালানে প্রায় চার দিনের চাহিদা পূরণ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 43

আরো পড়ুন