Ridge Bangla

মে মাসের শেষ সপ্তাহে ঈদুল আজহার সম্ভাবনা রয়েছে

বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে, ফলে জিলহজ মাস শুরু হবে তার পরপরই।

একই সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, ২৭ মে দেশটিতে ঈদ উদযাপিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদ পালিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে দেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

This post was viewed: 6

আরো পড়ুন