Ridge Bangla

ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে পরিবারকে লাশ দেখালেন বড় ভাই

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের এই রক্তক্ষয়ী সংঘাতের খবরটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা নয়ন ফকির ও হুমায়ুন ফকির জীবিকার প্রয়োজনে ইতালির লেইজ শহরে বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নের ওপর আক্রমণ করেন। উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ছোট ভাইয়ের নিথর দেহ সামনে রেখে দেশে থাকা স্বজনদের ভিডিও কল দেন। ভিডিওতে নয়নের রক্তাক্ত মরদেহ দেখিয়ে হুমায়ুন নিজেই হত্যার কথা স্বীকার করেন। স্ক্রিনে প্রিয়জনের এমন করুণ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার জানাজানি হলে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদ পাওয়ার পরপরই ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে আটক করেছে। বর্তমানে তিনি সে দেশের পুলিশের হেফাজতে রয়েছেন।

This post was viewed: 20

আরো পড়ুন