Ridge Bangla

ডিম–মুরগির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম

রাজধানীর কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ডিম ও মুরগির পর এবার সবজির বাজারেও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহে ঘাটতির অজুহাতে বিভিন্ন সবজির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১ মে) ছুটির দিন হলেও বৃষ্টির কারণে সকালে বাজারে ক্রেতা উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়লেও দামে কোনো স্বস্তি মেলেনি। বরং অধিকাংশ পণ্যের দাম আরও বেড়েছে। বর্তমানে করলা, বেগুন, বরবটি, ঝিঙ্গা, ধুন্দল ও কাকরোলসহ বিভিন্ন সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিনের ব্যবধানে প্রায় ২০ টাকা পর্যন্ত বেশি।

বিক্রেতাদের দাবি, বৃষ্টিপাত ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে ডিম ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দামও লিটারপ্রতি প্রায় ১৯৯ টাকা পর্যন্ত রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন