Ridge Bangla

শ্রমিকের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

‘কথা একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। সেজন্যেই শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন। আজ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন, তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।’

‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আজ শুক্রবার (০১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের আয়োজিত সমাবেশে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। সেখানে তারা সঠিক সময়ে পানি পাচ্ছেন না। এই সমস্যা সমাধানে খাল খনন শুরু করেছি আমরা। কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তিত হলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে বলে উল্লেখ করেন তিনি।

This post was viewed: 15

আরো পড়ুন