Ridge Bangla

ইরানের ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচার ও অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানের এই গোপন আর্থিক নেটওয়ার্ক দেশটির সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অর্থায়নের উৎস হিসেবে কাজ করছে। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসনব্যবস্থার বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

মার্কিন অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 10

আরো পড়ুন