Ridge Bangla

টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ৬টি জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আগামী কয়েক দিনের মধ্যে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, নেত্রকোনার ধলাই-কংস, সোমেশ্বরী ও সারি নদী এবং মৌলভীবাজারের মনু নদী কয়েকটি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল ও উজানে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদীর পানিও দ্রুত বাড়তে পারে।

এছাড়া কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদী এবং হবিগঞ্জ-মৌলভীবাজার অঞ্চলের খোয়াই ও জুড়ি নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন