Ridge Bangla

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতিতে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এ বিষয়ে উত্থাপিত এক নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে ইতোমধ্যে তার কথা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, এটি দীর্ঘদিনের জটিল সমস্যা হওয়ায় দ্রুত সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের ভোগান্তি বাড়ছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের অন্যান্য শহরেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা দেখা দিচ্ছে।

সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী অতীতে খাল খননের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আবারও জোরদার করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন উদ্যোগের প্রসঙ্গও তুলে ধরেন।

This post was viewed: 15

আরো পড়ুন