দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে নিয়মিত নগদ অর্থ সহায়তা দিচ্ছে বর্তমান সরকার। ফ্যামিলি কার্ডের আওতায় দেশের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়াল প্রশ্নটি করেন।
নারী ও শিশুদের টেকসই উন্নয়নের মূল অংশীদার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, নিরাপদ ও জলবায়ু সহিষ্ণু রাষ্ট্র বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়া।
This post was viewed: 24