Skip to main content

Ridge Bangla

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে প্রয়াত পোপের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ অনুরাগী ছিলেন এবং তার কর্মের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনূসের কর্মযজ্ঞ এবং তার ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি—যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না—এর প্রশংসা করতেন।

উল্লেখ্য, রোমের ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।

This post was viewed: 62

আরো পড়ুন