Skip to main content

Ridge Bangla

গুলশানে ভারতীয় নাগরিকের মরদেহ ঘিরে রহস্য

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে এক বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শামীম সালিম কাসিম (৬৭) নামের নিহত ওই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গুলশান-২ এলাকার একটি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ সকাল সাড়ে নয়টা নাগাদ ওই নারীকে আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত নারী কাশ্মীরের বাসিন্দা এবং গুলশানের বারিধারা পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন। মরদেহটির প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় পর্যায়ে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ এ বিষয়ে এখনো নিশ্চিত নয়।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত ও পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

This post was viewed: 28

আরো পড়ুন