Ridge Bangla

সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ বিষয়ে চূড়ান্ত তালিকা অনুমোদন করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচিত ৪৯ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী রয়েছেন। তবে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন