Ridge Bangla

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি, বিরোধী দলের কাছে ৫ জনের নাম চাওয়া হয়েছে

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দলের কাছে ৫ জনের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত কমিটির ১২ জন সদস্য সরকারপক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। বাকি ৫ জন সদস্য অন্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকে নেওয়া হবে।

এ বিষয়ে বিরোধী দলের প্রতিক্রিয়া জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা মূলত সংস্কারের কথা বলেছিলেন, তবে এখানে সংশোধনের বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের ভেতরে আরও আলোচনা প্রয়োজন। জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত কাঠামোর ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তী অধিবেশন পর্যন্ত সময় নেওয়া হতে পারে।

This post was viewed: 10

আরো পড়ুন