Ridge Bangla

দোহারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫৫ ভরি স্বর্ণালঙ্কার

বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর বেলতলা এলাকায় জামাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ডাকাতির সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে গ্রামবাসী পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

This post was viewed: 18

আরো পড়ুন