Skip to main content

Ridge Bangla

জাকার্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় সোমবার গভীর রাতে বেকাসি রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী কমিউটার ট্রেনের সঙ্গে একটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির সরকারি রেল অপারেটর কেএআই-এর তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা কম থাকলেও উদ্ধার অভিযানের অগ্রগতির সঙ্গে সঙ্গে তা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এছাড়াও বিপুল সংখ্যক যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেল কর্তৃপক্ষের মুখপাত্র ফ্রান্টো উইবোয়ো জানান, একটি লেভেল ক্রসিংয়ের কাছে ট্যাক্সির উপস্থিতি দেখে কমিউটার ট্রেনটি থেমে গিয়েছিল। সেই মুহূর্তে পেছন থেকে আসা আন্তঃনগর ট্রেনটির আঘাতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতরে এখনো অনুসন্ধান চালাচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও জাকার্তায় বেশ কয়েকটি বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০১০ সালে ৩৬ জন এবং ২০১৫ সালে লেভেল ক্রসিংয়ে মিনিবাসের সঙ্গে সংঘর্ষে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

This post was viewed: 40

আরো পড়ুন