Ridge Bangla

রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি রাষ্ট্রের

রোজ গার্ডেন অধিগ্রহণে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতির অভিযোগে প্রাথমিক অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী তদন্ত কার্যক্রম চলছে।

ঐতিহাসিক রোজ গার্ডেন ভবনটি ১৯৩০-এর দশকে ব্যবসায়ী ঋষিকেশ দাস নির্মাণ করেন। ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকায় এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে ২০১৮ সালে তৎকালীন সরকার এটি ৩৩২ কোটি টাকায় অধিগ্রহণ করে। তবে অধিগ্রহণ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ ওঠে, যা নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে।

This post was viewed: 7

আরো পড়ুন