Ridge Bangla

মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি

ভোর থেকেই টানা মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বুধবার সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও, অন্যদিকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। অনেক এলাকায় জলজট সৃষ্টি হওয়ায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। গণপরিবহনের সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বেশ কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন