Ridge Bangla

কাপ্তাইয়ে ১৬ কেজি ওজনের নিষিদ্ধ বাগাইড় জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে শিকার করা ১৬ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির বাগাইড় মাছ জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার জেটিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে ধরা পড়া চার ফুট লম্বা এই মাছটি গোপনে বিক্রির উদ্দেশ্যে ঘাটে নিয়ে আসেন এক মৎস্য শিকারি। সংবাদ পেয়ে বন কর্মকর্তারা অভিযান চালালে মাছটি রেখেই দ্রুত সটকে পড়েন ওই জেলে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, জব্দকৃত মাছটি মৃত অবস্থায় উদ্ধার হওয়ায় তা নদীতে অবমুক্ত করা সম্ভব হয়নি। তাই মাছটিকে জনসম্মুখে কেটে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়।

প্রসঙ্গত, বাগাইড় মাছ বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হওয়ায় এটি শিকার ও কেনাবেচা নিষিদ্ধ।

This post was viewed: 5

আরো পড়ুন